২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ঐশ্বরিয়া

অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ঐশ্বরিয়া

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতের শোবিজে। গুঞ্জন সত্যি করে এবার বিচ্ছেদ হচ্ছে ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাটের।

২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এই জুটি। বিয়ের চার বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীল ও ঐশ্বরিয়া বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। তখন থেকেই গণমাধ্যমে খবর ছড়ায় ভেঙে যাচ্ছে এই দম্পতির সংসার। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা। শিগগিরই ডিভোর্স সম্পন্ন হবে!

এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়লে চটেছিলেন অভিনেত্রী নিজেই।
গেল জুন মাসে বিচ্ছেদের গুঞ্জন উঠলে সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি।

তিনি আরো লেখেন, আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।

ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের রোমান্টিক নাটক গুম হ্যায় কিসিকে পেয়ার মে এ পত্রলেখা “পাখি” মোহিতেপাতিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে, তিনি রিয়েলিটি শো “ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩” এবং “বিগ বস ১৭” -এ অংশগ্রহণ করেছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর