৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না: টুকু

ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না: টুকু

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি: প্রতিনিধি

বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচন একটি জাতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, সেই সরকারের প্রধান হবেন দেশনায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির সমর্থক হওয়ার কারণে অনেকেই চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন। ১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর