পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক ও তার স্ত্রী আনমোল মেহমুদ প্রথম সন্তানের বাবা–মা হয়েছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই জানান ইমাম। পোস্টে তিনি লেখেন, ‘আমরা একটি কন্যাসন্তান পেয়ে ধন্য হয়েছি, একটি অমূল্য উপহার ও নতুন শুরুর বার্তা।
আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে মেয়ের নামও প্রকাশ করেছেন এই তারকা ক্রিকেটার। দম্পতি তাদের কন্যার নাম রেখেছেন ‘ইনারা’। ইমামের ভাষ্য অনুযায়ী, ইনারা শব্দের অর্থ ‘আলোর কিরণ’।
তিনি আরো বলেন, ‘সে সত্যিই আমাদের জীবনের আলো।’







