১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

ঘাটে ভিড়ল মাঝনদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি

ঘাটে ভিড়ল মাঝনদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে মাঝ নদীতে আটকে পড়া ফেরি ধানসিঁড়ি ঘাটে পৌঁছেছে। 

গতকাল  শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশায় নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় মাঝ নদীতেই নোঙর করে ফেরিটি। কুয়াশা কমলে পরদিন রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কাজিরহাট ঘাটে এসে পৌঁছায়। 

বিআইডাব্লিউটিএর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা ধানসিঁড়িটি ফেরিটি কুয়াশার কবলে পড়ে রাত সাড়ে ১০টার দিকে মাঝনদীতে নোঙর করে। কুয়াশা কাটলে পরদিন রবিবার দুপুর ১২টার দিকে ফেরিটি ঘাটে আসে। এরপর কাজিরহাট প্রান্ত থেকে একযোগে শাহ আলী, চিত্রা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিগুলো ছাড়া হয়। সেগুলোও স্বাভাবিকভাবে ঘাটে পৌঁছায়।

বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিএর এই কর্মকর্তা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর