৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

জকসু নির্বাচন : রসায়ন বিভাগে উৎসবমুখর ভোট, বেলা গড়াতে পোলিং ৩৫ শতাংশ

জকসু নির্বাচন : রসায়ন বিভাগে উৎসবমুখর ভোট, বেলা গড়াতে পোলিং ৩৫ শতাংশ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শুরু থেকেই এ বিভাগে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে। 

বিভাগীয় সূত্রে জানা যায়, রসায়ন বিভাগে মোট ভোটার সংখ্যা ৫৩৫ জন। বেলা ১২টা পর্যন্ত প্রায় ১৮০টি ভোট সংগ্রহ করা হয়েছে এবং বেলা সাড়ে ১২টা নাগাদ ভোট প্রদানের হার ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরেজমিনে বিজ্ঞান অনুষদ ভবনের রসায়ন বিভাগ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের সুশৃঙ্খল দীর্ঘ সারি। বিভাগের নবীন থেকে প্রবীণ সব বর্ষের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে কেন্দ্রটি মুখরিত হয়ে ওঠে। অনেক শিক্ষার্থীকে ভোট দেওয়ার পর দলবেঁধে ছবি তুলতে এবং বিজয় চিহ্ন দেখাতে দেখা যায়।

রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি।

আমাদের বিভাগে ভোটের পরিবেশ খুবই চমৎকার। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, সবাই লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি।’

প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘প্রথম ভোটার হিসেবে একটু নার্ভাস ছিলাম, কিন্তু বড় ভাই বোনদের সহযোগিতা এবং সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মুস্তাফিজুর রহমান জানান, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। দুপুর পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ ভোট সংগৃহীত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রায় শতভাগ ভোট কাস্টিং হবে। বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে ব্যালট গণনা করা হবে এবং সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর