৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

জামায়াতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত : হুমাম কাদের চৌধুরী

জামায়াতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত : হুমাম কাদের চৌধুরী

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘জামায়াত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস ঘেঁটে দেখলেই সত্য স্পষ্ট হয়ে যায়।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়ার মানুষ কখনোই তাদের চৌধুরী পরিবারের বাইরে যায়নি মন্তব্য করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমার দাদা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটা কোনো নতুন দাবি নয়, এটা ইতিহাস।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একেএস ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।

ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রাঙ্গুনিয়ার স্বাস্থ্য খাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলে মন্তব্য করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর