৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

এলপিজি সিলিন্ডার ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে এই গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

আজ সোমবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক পরিমাণে আমদানি করা হয় এবং পরবর্তী সময়ে তা সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এ প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণসহ বিভিন্ন কার্যক্রমে তুলনামূলক বেশি সময় লাগে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্পের কাঁচামাল আমদানিতে সরবরাহকারী বা ক্রেতার ঋণের মাধ্যমে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সময়সীমা পাওয়া যায়। এই সুবিধাই এখন এলপিজি আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ারস ক্রেডিট বা ক্রেতার ঋণ সংগ্রহে সহায়তা করে। এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে প্রজ্ঞাপনে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর