১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

বাজুস নওগাঁ জেলার দ্বিবার্ষিক নির্বাচনে রাজু-গৌর প্যানেলের জয়

বাজুস নওগাঁ জেলার দ্বিবার্ষিক নির্বাচনে রাজু-গৌর প্যানেলের জয়

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নওগাঁ জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজু-গৌর পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। 

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাজুসের নওগাঁ জেলার ৪৯৯ সদস্যদের মধ্যে ৪৮৬ জন সদস্য ভোট প্রয়োগ করেন।

মোট ১৮টি পদে নির্বচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স নিউ বাংলাদেশ জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. সফিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক পদে মেসার্স সাহা জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রৗ গৌর কুমার সাহা ও সিনিয়র সহ সভাপতি পদে মেসার্স স্বর্ণদ্বীপ জুয়েলার্সের স্বত্বাধিকারী অনুপ কুমর কুন্ডু মিঠু। 

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মো. ফরিদুল ইসলাম, মো. আবু হোসেন কামরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ রতন, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবীর কুমার সাহা খোকন, আব্দুল্লাহীল বাকী বাকের, মো. আতোয়র রহমান, মো. হযরত আলী, কোষাধ্যক্ষ পদে মো. মাজহারুল ইসলাম সরদার (হিরা), কার্যকরী সদস্য পদে এনামুল হক, শ্রী নয়ন সাহা, শ্রী বিপ্লব কুমার মন্ডল রকি, মো. আবুল কালাম আজাদ, মো. জামাল হোসেন, মো. লালন হোসেন, মো. তুহিন চৌধুরী।

বাজুস নওগাঁ জেলা কমিটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিশি কান্ত দাসসহ পাঁচ সদস্য বিশিষ্ট

কমিটি এই নির্বাচন পরিচালনা করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর