২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

মা ব্যস্ত ছিল কাজে, তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবার মৃত্যু

মা ব্যস্ত ছিল কাজে, তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবার মৃত্যু

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

আদিবা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে। বর্তমানে মাতুয়াইল পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

শিশুটির বাবা আব্দুল হাকিম বলেন, রুমের কিচেন র‌্যাকে রাখা ছিল তেলাপোকা মারার ওষুধ। বিকেলে আমার স্ত্রী কাজে ব্যস্ত ছিল, সে সময় অবুঝ শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর