২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

মিলিতাওকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

মিলিতাওকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আবারও দুঃসংবাদ। ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার এদের মিলিতাও কুঁচকির চোটে পড়েছেন। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাবটি।
মঙ্গলবার লিলেতে ব্রাজিল ও তিউনিশিয়ার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫৮তম মিনিটে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন মিলিতাও। এরপরই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

বুধবার সকালে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের স্ক্যান রিপোর্টে তার কুঁচকিতে মাংশপেশির ইনজুরি ধরা পড়ে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পুনরুদ্ধার প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর