১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

যমুনা চরাঞ্চলের শীতার্তদের পাশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক

যমুনা চরাঞ্চলের শীতার্তদের পাশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে মেছড়া ইউনিয়নের আকনাদিগি এলাকায় ১০০ পরিবারের হাতে কম্বল তুলে দেন তিনি।

এর আগে ইউনিয়নের ৭টি দুর্গম অঞ্চলের ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা, নির্বাচন সামগ্রী কেন্দ্রে আনা নেওয়া, প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অবস্থানের ব্যবস্থাকরণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণকে গণভোট সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর