২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

যে কারণে বাতিল হলো বাংলাদেশ-আফগানিস্তানের প্রীতি ম্যাচ

যে কারণে বাতিল হলো বাংলাদেশ-আফগানিস্তানের প্রীতি ম্যাচ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি: বাফুফে





আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল করা হয়েছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফগানিস্তান মূলত মিয়ানমারের সঙ্গে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচ বাতিল করেছে।

গোলাম গাউস বলেন, আমরা ভিন্ন কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচের চেষ্টা করছি। কিছু দেশের সঙ্গে কথা হয়েছে, দু-এক দিনের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে।

জানা গেছে, নেপাল ইতোমধ্যে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ-নেপাল সফরে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য প্রথম ম্যাচ হয়েছে, কিন্তু দ্বিতীয়টি বাতিল হয় নেপালের অস্থির পরিস্থিতির কারণে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর