২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

শনিবার থেকে শুরু হচ্ছে কামিল পরীক্ষা

শনিবার থেকে শুরু হচ্ছে কামিল পরীক্ষা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারা দেশের কামিল মাদ্রাসাসমূহের এই পরীক্ষা শুরু হবে।

এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে সারা দেশের ১৫৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কামিল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে এ পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর