১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরের আগে  জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় আলোচনার বাকি আছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে পৌঁছেছি। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি।

উইটকফ জানান, তারা রাশিয়ার রাজধানীতে রাত কাটাবেন না এবং সরাসরি আবুধাবি যাবেন।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের সময় উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ডাভোসে সাক্ষাৎ করবেন।

ট্রাম্প বুধবারও আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন যে তিনি বিশ্বাস করেন, পুতিন ও জেলেনস্কি চুক্তির খুব কাছে পৌঁছেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর