৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে খেলে বাংলাদেশ, যে পরিসংখ্যানে নতুন আশা

অনেক ‘যদি কিন্তু’র সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। কে জানতো! এক জয়ে পাল্টে যাবে সবার বিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছে লিটন দাসের দল। স্বপ্ন দেখছে ফাইনালে খেলার। আসর শুরুর আগে দুবাইয়ের বিমান ধরার আগে ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটারদের কেউ কেউ। তবে খুব একটা […]

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই সময়ে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের আরেকটি দল চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে। আজ (রোববার) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে পরাজিত করেছে সেনইয়াং অ-১৭ দলকে। বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। আশিকের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে তিন গোল […]

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি (আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের […]

স্বৈরাচার চলে গেলেও একটি অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সতর্ক করে বলেছেন, দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন […]

রাবিতে উপ-উপাচার্য, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনার পরে উপ-উপাচার্য জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে অবস্থান করছেন এবং ভবনের বারান্দা ও প্রাঙ্গনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা […]

বরগুনায় সুশৃঙ্খল দুর্গাপূজা নিশ্চিত করতে সম্প্রীতি সমাবেশ

আসন্ন দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের […]

পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। […]

‘একদিনের বন্ধু’ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল এমন—আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাইশগজে দুই দলের খেলোয়াড়দের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই ছিল নিয়মিত […]

সাগরে লঘুচাপের আভাস, বাড়বে বৃষ্টিপাত

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী পাঁচদিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল […]

বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি থাকার বিষয়ে যা বলছেন টিউলিপ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ‘ভুয়া’ পরিচয়পত্র ব্যবহার করছে। এ ছাড়া, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশে এসব কাগজপত্র জাল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, […]