৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মগবাজারে একটি রেস্তোরাঁয় আগুন

রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। তবে আগুনটি ছিল মূলত কিসপি রেস্টুরেন্ট নামের একটি রেস্তোরাঁর ফলস সিলিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন। তিনি বলেন, আগুনটি ছিল মূলত কিসপি […]

এনসিপি কোনো জোটে যাচ্ছে না : নাহিদ ইসলাম

সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এনসিপি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ […]

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি […]

সবজির দামে আগুন : বেশিরভাগ সবজিই ৮০ টাকার উপরে

তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অতিরিক্ত। বেশিরভাগ সবজিই কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজ বাজারে প্রতি কেজি বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল […]

মাঝ আকাশে হাত ভাঙলো বিমানের কেবিন ক্রুর

মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সে (ঝাঁকুনি) পড়ে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে। বিমান সূত্রে জানা গেছে, আহত কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক এয়ার টার্বুলেন্সের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, বিমানের ফ্লাইটটি সংযুক্ত আরব […]

বিয়ে করলেন শবনম ফারিয়া

বিয়ে করলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। আজ শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ফারিয়া। শবনম ফারিয়া জানালেন তাঁর পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস […]

পান চাষিদের মাথায় হাত

চলতি বছরের শুরু থেকে পানের দাম কম থাকায় পান চাষিরা দুশ্চিন্তায় ভুগছেন। পানের দাম না পেলেওে কমেনি শ্রমিকের মজুরি, পাটখরিসহ অন্যান্ন মালামালের দাম।  চাষিদের সাথে কথা বলে জানা যায়, বছরের শুরু থেকেই পানের দাম অনেক কম। পানের দাম না বাড়লে পানের বরজ নষ্ট করে দিতে হবে।

সাদা ঝিনুকের গালিচায় সেজেছে কুয়াকাটা সৈকত, মুগ্ধ পর্যটকরা

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সৈকতে এক বিরল প্রাকৃতিক সৌন্দর্য ধরা দিয়েছে। ভোরের আলোয় পুরো সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র সাদা ঝিনুক, যা দেখতে এক বিশাল গালিচার মতো মনে হচ্ছে। এই অনন্য দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন। সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতের বিভিন্নস্থানে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও […]

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, আতঙ্কে খালি করা হলো এলাকা

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের স্প্রি নদীতে ওই অবিস্ফোরিত বোমাটি উদ্ধার হয়। পরে জার্মান রাজধানীর এই ব্যাপক জনবহুল অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ওই অঞ্চল থেকে সরে যেতে বলেন পুলিশ সদস্যরা। পরে তারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান। স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী […]

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য— সালমান শাহের স্মরণে শাকিব খান

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান […]