মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

শুক্রবার দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে বলা হয়েছিল, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সিবিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ৬.৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোসের কাছে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে। […]
যে বিশ্বাস জান্নাতে পৌঁছে দেয়

ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহ তাআলার একত্বে নিখুঁত বিশ্বাস। এই বিশ্বাসই একজন মানুষের ঈমানের মেরুদণ্ড, যার ওপর নির্ভর করে তার দুনিয়া ও আখিরাতের সফলতা বা ব্যর্থতা। কোরআন যেমন বারবার শিরকের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়, তেমনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাদিসসমূহে অত্যন্ত স্পষ্ট ভাষায় তাওহীদের গুরুত্ব ও শিরকের পরিণতি তুলে ধরেছেন। সাহাবায়ে কিরামের […]
তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, […]
ঢাকায় শীত আরও বাড়ল, এমন কুয়াশা আর কয়দিন জানাল আবহাওয়া অফিস

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শীতের সকাল। আজ সকাল ৯টায় তোলাছবি: খালেদ সরকার রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে গতকাল শুক্রবারের মতোই কুয়াশায় ঢাকা। গতকাল দুপুরের দিকে রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়। তারপর আবার মিলিয়ে যায়। আজ অবশ্য রাজধানীর তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে, বেড়েছে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীর তাপমাত্রা আগামী দু-এক দিন এমনই থাকতে […]
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ ছবি: সংগৃহীত ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়েদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামায় […]
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ, কারা আছেন

আসন্ন যুব বিশ্বকাপের জন্য গতকাল রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিমের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ। দলে গত দুই বছর নিয়মিত খেলে আসা ক্রিকেটারদেরই রাখা হয়েছে। বিশ্বকাপ খেলতে আগামীকাল রাতে দেশ ছাড়বেন বাংলাদেশের যুবারা। বাংলাদেশ দল : আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির, শেখ পারভেজ, রিজান হোসেন, শাহরিয়া […]