জকসুর ভোট কাল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় আয়োজিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার জকসু আয়োজনের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। […]
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত সিলেট ও আশপাশের এলাকায় ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান […]
সিরিয়ায় একযোগে দুই দেশের হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের বিমান। ছবি : সংগৃহীত সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে এ হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমানগুলো ফরাসি যুদ্ধবিমানের সঙ্গে একযোগে এই হামলায় অংশ নেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সতর্ক ও বিশদ গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতে […]
রাজশাহীর তানোর

পানি–সংকটাপন্ন এলাকায় সেচ নিয়ে চিন্তিত চাষিরা পানি–সংকটাপন্ন রাজশাহীর তানোর উপজেলার চোরখৈর গ্রামের এক চাষি বোরো ধানের বীজতলা পরিচর্যা করছেন। গত বৃহস্পতিবার বিকেলে ভূগর্ভস্থ পানি তোলার জন্য সরকার অনুমোদিত মোটর আছে রাজশাহীর তানোর উপজেলার চোরখৈর গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের। গত বছর সেই মোটর দিয়ে পানি তুলে তিনি প্রায় ৩০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। এবারও […]
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, ৭ ঘণ্টা পর চালু

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল রোববার মধ্যরাতে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় সাত ঘণ্টা পর আজ সোমবার সকাল সোয়া সাতটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। অন্যদিকে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া নয়টা থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল […]
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে চাকরি, পদ ৫৭

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর ২০২৫) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামীকাল, মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। পদের বিবরণ— ১. পদের নাম: প্রোগ্রামারসংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা […]
শীতের অনুভূতি অব্যাহত থাকবে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকবে কুয়াশা

ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে সকালের ট্রেন। মুজগুন্নী, খুলনা, ৪ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন্র দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেসব জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ […]