৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিমানবন্দরের কার্গো ভিলেজে অস্ত্র চুরি হয়েছে কি না নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

বিমানবন্দরের কার্গো ভিলেজে অস্ত্র চুরি হয়েছে কি না নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী 



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় আসলেই অস্ত্র চুরি হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে এবং চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, “গতকাল একটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এ কারণে কয়েকটি এলাকায় ছোটখাটো ঘটনা ঘটেছে, বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ কমিশন গঠন সম্পর্কিত আলোচনাটি বৈঠকে হয়নি, তবে শিগগিরই তা হবে বলে আশা করা হচ্ছে। কমিশনে কী ধরনের সুবিধা থাকবে তা সিদ্ধান্তের পর জানানো হবে।

কার্গো ভিলেজে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি তদন্তে সিনিয়র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি কয়েকটি দেশকে চিঠি দিয়েছে এবং ইতোমধ্যেই কিছু বিদেশি বিশেষজ্ঞ তদন্তে সহায়তা করতে এসেছেন।”

তিনি আরও বলেন, “তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় যে সত্যিই অস্ত্র চুরি হয়েছে, তাহলে যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কতটি অস্ত্র চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।”

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং তা কার্যকরভাবে চলছে।”

এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনে কর্মরত ওসিদের (OC) বিষয়ে তিনি বলেন, “আমাদের তথ্যসীমা আছে। প্রথমে দেখা হবে—গত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দেওয়া হবে। প্রয়োজনে দু’টি বা একটি নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও পুনর্মূল্যায়ন করা হবে। তবে নতুন ওসি নিয়োগ এখনই দেওয়া সম্ভব নয়।”

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর