সকাল শুরু হোক চায়ের চুমুকে কিংবা দিনশেষে ক্লান্তি দূর করতে; চায়ের সঙ্গে চুমুক না দিলে অনেকের চলে না। কিন্তু চায়ের সঙ্গে কিছু খাবারের মিশ্রণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় আমরা না জানলেও এমন কিছু খাবারের সমন্বয় ঘটিয়ে খাই, যা হজমে সমস্যা তৈরি করতে পারে বা শরীরের জন্য ভালো নয়। চলুন, জেনে নিই কোন খাবারগুলো চায়ের সঙ্গে এড়িয়ে চলা ভালো।
চায়ের সঙ্গে বিস্কুট, কুকিজ বা নোনতা খাবার খাওয়ার প্রচলন বেশ আছে। কিন্তু চায়ের সঙ্গে ময়দা দিয়ে তৈরি খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, এবং দীর্ঘদিনের অভ্যেসের ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই চায়ের সঙ্গে সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন, তবে এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ চায়ের সঙ্গে সেদ্ধ ডিম খেলে হজমে সমস্যা হতে পারে। তবে সকালের নাশতায় চায়ের সঙ্গে অমলেট বা স্যান্ডউইচ খাওয়া যেতে পারে।
পাকোড়া বা কাটলেটের মতো বেসন দিয়ে তৈরি খাবার চায়ের সঙ্গে খাওয়ার প্রবণতা অনেকেরই রয়েছে। যদিও এগুলো সুস্বাদু, তবে এগুলো হজম করা কঠিন হতে পারে এবং চায়ের সঙ্গে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
বাদাম একটি পুষ্টিকর খাবার হলেও, পুষ্টিবিদদের মতে, চায়ের সঙ্গে বাদাম বা অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক বা মসুর ডাল খাওয়া উচিত নয়।
লেবুর অ্যাসিডিক উপাদানও চায়ের সঙ্গে খাওয়ার সময় সমস্যা সৃষ্টি করতে পারে।
এটি অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি করতে পারে এবং পেট ফোলা বা বুকজ্বালার মতো উপসর্গ সৃষ্টি হতে পারে।
সূত্র : আজকাল







