২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে র‌্যাব-১০-এর একটি দল বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোনায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তাপস কর্মকার জানান, অভিযানের আগে তথ্য-প্রযুক্তির সহায়তায় পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের অবস্থান শনাক্ত করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ‘পলাতক অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর