৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় আর্চার

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় আর্চার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অ্যাশেজ হারের পর ইনজুরির কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার জফরা আর্চার। এতে বক্সিং ডে টেস্টে এবং নতুন বছরে সিডনিতে পঞ্চম টেস্টে তাকে পাবে না ইংল্যান্ড। আর্চারের পার্শ্বপ্রদেশের (সাইড স্ট্রেন) চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কায় থ্রি-লায়ন্সরা। 

চার বছর পর গত জুলাইয়ে টেস্ট ক্রিকেটে ফেরার পর আবারও ইনজুরির কবলে পড়লেন এই গতিতারকা।
যুক্তরাজ্যে ফিরে সেখানে তার চোটের অবস্থা মূল্যায়নের পর জানা যাবে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কতখানি। 

চলতি অ্যাশেজ সিরিজে ৩–০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে আর্চারই ছিলেন সবচেয়ে উজ্জ্বল পারফরমার। তিন টেস্টে তিনি নিয়েছেন ৯ উইকেট। অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতেও রাখেন অবদান, টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘এই তিন ম্যাচে দলের জন্য সে যে পরিশ্রম করেছে, তা অসাধারণ। অস্ট্রেলিয়া সফর নিয়ে তার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে দারুণভাবে দলের পাশে দাঁড়িয়েছে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর