২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

তারেক রহমানের আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত নেতা আবিদুর রহমান

তারেক রহমানের আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত নেতা আবিদুর রহমান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে প্রায় ১৭ বছরের প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিনেই এই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সেখানে তিনি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে ফরম বুঝে নেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, এই আসনে আমার পাশাপাশি নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা আমাদের সবার শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হয়ে বিগত সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন।
আমি তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।’

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে আবিদুর রহমান বলেন, ‘তারেক রহমান আজ বাংলাদেশে এসেছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমরা বগুড়াবাসীর কাছে আশা করছি, সব বিষয় বিবেচনা করে তারা জামায়াতের পক্ষে রায় দেবেন। বিগত ৫৪ বছরে তিনটি দল দেশ শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া-পাওয়া তারা এক সরলরেখায় মেলাতে পারেনি।

প্রসঙ্গত, বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার। ঐতিহ্যগতভাবে এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অতীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার প্রথমবারের মতো এই আসনে ভোট করতে যাচ্ছেন তারেক রহমান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর