২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

বৈদ্যুতিক লাইনের পাশে যুবকের লাশ

বৈদ্যুতিক লাইনের পাশে যুবকের লাশ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বৈদ্যুতিক হাইভোল্টেজ লাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাইনাদী মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ি সংলগ্ন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, রফিক মিয়ার বাড়ির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় পাশের একটি খেলার মাঠ থেকে নিহতের জুতা এবং ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘যেখান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে একটি বাড়ির হাইভোল্টেজের বৈদ্যুতিক তার কাটা ছিল।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন চুরি করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর