৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

রাবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে মুজাহিদ-মেহেদী

রাবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে মুজাহিদ-মেহেদী

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে শাখার সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুজাহিদ ফয়সাল। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনয়ন দেন।

নেতৃবৃন্দ আরো জানান, শিগগিরই ২০২৬ সেশনের জন্য শাখার পূর্ণাঙ্গ সম্পাদকীয় পরিষদ গঠন করা হবে।
 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর