৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু নিহত, আহত ২০

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু নিহত, আহত ২০

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাইফ নামে ২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত তাইফ বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি নুর নবি ও দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে এমকে এন্টারপ্রাইজ নামে একটি বাস যাত্রী নিয়ে রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নতুন ভুষিরবন্দর তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১৪ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ২ বছর বয়সী শিশু তাইফ মারা যায়। বর্তমানে হাসপাতালে গুরুতর আহত ১৩ জন ভর্তি রয়েছেন।

এর মধ্যে এক নারীর এক হাত কব্জি থেকে কাটা পড়েছে।

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মাহাবুল কবির জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর