২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

রাজধানীর বাজারে সবজির দাম চড়া

রাজধানীর বাজারে সবজির দাম চড়া

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন শাকসবজি। এবার শীত বাড়লেও কমছে না মৌসুমি সবজির দাম। সেইসঙ্গে চড়া রয়েছে মাছের বাজার।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

আজকের বাজারে, প্রতি কেজি টমেটোর দাম ১০০ টাকা, শিম ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পটোল ১০০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ১০০ টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া প্রতি পিস ফুলকপি ২৫-৩০ টাকা ও বাঁধা কপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, খিরা ও শিম প্রতি কেজি ৫০ টাকা। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ঊর্ধ্বমুখী মুরগির দাম। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে সবজির দাম না কমছেই না। বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ, সবজি। সীমিত আয়ে সংসার চলাতে বেশ বেগই পেতে হচ্ছে।

আর বিক্রেতারা বলছেন, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর