৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

ডেল্টা ফোর্স কী, কেন আলোচনায়

ডেল্টা ফোর্স কী, কেন আলোচনায়

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের অন্যতম গোপন ও অভিজাত বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় পরিচালিত সাম্প্রতিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়। 

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ইঙ্গিত দেয়— গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার অভিযানে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিশেষ মিশন ইউনিট ডেল্টা ফোর্স।

ডেল্টা ফোর্স আসলে কী?

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ডেল্টা ফোর্সের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে। এটি বিশ্বের সবচেয়ে অভিজাত ও গোপন সামরিক ইউনিটগুলোর একটি। বাহিনীটি ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে পরিচালিত হলেও সরাসরি জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড (JSOC)–এর কাছে জবাবদিহি করে।

ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ১ম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট–ডেল্টা।

ডেল্টা ফোর্স ব্রিটিশ এসএএস থেকে অনুপ্রাণিত বাহিনী

ডেল্টা ফোর্সের প্রতিষ্ঠাতা কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ এসএএস থেকে অনুপ্রাণিত হয়ে এই ইউনিট গঠন করেন। এর কাঠামো গড়ে তোলা হয়েছে ব্রিটিশ এসএএস (২২তম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট)–এর আদলে।  

চরম গোপনীয়তার কারণে ডেল্টা ফোর্সকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে— আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (ACE), কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ (CAG), ডেল্টা

ডেল্টা ফোর্সের প্রধান প্রধান মিশন সমূহ 

ডেল্টা ফোর্স মূলত উচ্চঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মিশনে নিয়োজিত থাকে।

এর প্রধান কাজগুলো হলো— সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সন্ত্রাসী নেতা বা হুমকি নির্মূল ও আটক, বিশেষ গোয়েন্দা তৎপরতা। এছাড়া উচ্চপর্যায়ের ব্যক্তিদের নিরাপত্তা, অপ্রচলিত যুদ্ধকৌশল, স্নাইপিং, ক্লোজ কোয়ার্টার কমব্যাট, বিস্ফোরক ব্যবহার ও গোপন প্রবেশ কৌশলেও এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত। বিমান, ট্রেন, জাহাজ ও যানবাহনে অভিযান চালানোর সক্ষমতাও রয়েছে তাদের।

ডেল্টা ফোর্সের কাঠামো 

ডেল্টা ফোর্স মূলত চারটি প্রধান স্কোয়াড্রনে বিভক্ত। প্রতিটি স্কোয়াড্রনে থাকে তিনটি ট্রুপ— রেকি/স্নাইপার ট্রুপ, দুটি ডাইরেক্ট অ্যাকশন বা অ্যাসল্ট ট্রুপ, 

উল্লেখযোগ্য অভিযানসমূহ 

ডেল্টা ফোর্সের অধিকাংশ অভিযানই গোপন। তবে সময়ের সঙ্গে যেসব অভিযান প্রকাশ্যে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য-
অপারেশন প্রাইম চান্স, ২০০১ সালে ওসামা বিন লাদেন অনুসন্ধান, ইরাক ও বাগদাদে বিশেষ অভিযান, সোমালিয়ায় অপারেশন গথিক সার্পেন্ট, গ্রেনাডায় অপারেশন আরজেন্ট ফিউরি, আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা। 

কারা ডেল্টা ফোর্সে যোগ দিতে পারে?

ডেল্টা ফোর্সে কেবল সবচেয়ে দক্ষ ও মানসিকভাবে দৃঢ় সেনাদের নেওয়া হয়। সাধারণত ডেল্টা ফোর্সে গ্রিন বেরেটস ও ৭৫তম রেঞ্জার রেজিমেন্ট থেকে সদস্য নেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত কঠোর এবং তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয়। 
শারীরিক পরীক্ষার মধ্যে রয়েছে —৩৫ পাউন্ড ওজনের রুকস্যাক নিয়ে নির্দিষ্ট সময়ে ১৮ মাইল রাতের পদযাত্রা, ৪৫ পাউন্ড ওজন বহন করে দুর্গম পাহাড়ি পথে ৪০ মাইল পদযাত্রা, এই কঠিন বাছাই প্রক্রিয়ায় খুব অল্প সংখ্যক প্রার্থীই উত্তীর্ণ হতে পারেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর