২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর গুলশান এভিনিউর এই বাড়িতে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ফাইল ছবি



কোনো কারণ ছাড়া ছবি তোলার অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁদের আটক করে গুলশান থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি।

ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটকের পর তাঁর দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম।

১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তাঁর সঙ্গে দেশে ফেরেন।

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তারেক রহমান। জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল। কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র হস্তান্তরের পর তা থাকার জন্য প্রস্তুত করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর