২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রী, আদায় ৪ লাখ টাকা 

রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রী, আদায় ৪ লাখ টাকা 

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

একদিনে ৬৮টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট-পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর