৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

/

ঢাকা-করাচি রুটে বিমান ফ্লাইট শুরু হচ্ছে

ঢাকা-করাচি রুটে বিমান ফ্লাইট শুরু হচ্ছে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি : সংগৃহীত

ঢাকা-করাচি-ঢাকা রুটে আগামী ২৯ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

এতে বলা হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে।’

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইটের সময়সূচি

ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৮টায়; করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়।

করাচি থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ১২টায়; ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর