৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গোপনে বিদ্যালয়ের গাছ কেটে নিলেন প্রধান শিক্ষক

গোপনে বিদ্যালয়ের গাছ কেটে নিজ হেফাজতে রেখেছেন প্রধান শিক্ষক মোতালেব মিয়া। সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার বিষয়ে অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যরা ও স্থানীয়রা। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) লায়লা জেরিন আক্তার। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বধূঠাকুরানি সরকারি প্রাথমিক […]

ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী

বরগুনা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এতে মানববন্ধনও করেছে স্থানীয় পৌর বিএনপি, যুবদল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ইসলামী আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে আমতলী পৌর বিএনপি […]

দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল

বরগুনায় শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে। গোলাম কিবরিয়া বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোনো একটা বিষয়ে বাকবিতণ্ডার […]

গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল

গাড়ি আমদানির এলসি খোলার সময় শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন রাখলে চলবে। অন্য ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ মার্জিন রাখতে হবে। গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার […]

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৮ শতাংশ

রাজনৈতিক অস্থিতিশীলতায় কেটেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বড় একটা সময়। রপ্তানি খাতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি, উৎপাদনসহ সার্বিক রপ্তানি কার্যক্রম এতে ব্যাহত হয়। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ শুরু হয় সরকার পরিবর্তনের পরপরই। আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রম অসন্তোষ এখনও পুরোপুরি কাটেনি। এ রকম বৈরী বাস্তবতার মধ্যেই গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে […]

অর্থ মন্ত্রণালয়ে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ জন্য ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। বরাদ্দ পেলে আগামী ৫ বছরের মধ্যে এটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে। ভারত, নেপাল, ভুটানের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে আসবে নতুন গতি। উত্তরাঞ্চলের একমাত্র বিমানবন্দরটি দেশের অন্যতম এভিয়েশন […]

সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে৷ তাই তিন দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে […]

এখনই কমছে না বৃষ্টি

শুক্রবার বিকাল থেকে মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয় রাত থেকে। সেই বৃষ্টি আর থামেনি গত দুই দিন। কখনও হালকা, কখনও ভারী- এভাবে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ভারী বর্ষণের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মজীবীদের। এই ভোগান্তি সহসাই কমে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী তিন দিন […]

ঢাকায় শীত আরও বাড়বে না কমবে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর

গত দু’দিন ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে কনকনে ঠান্ডার সঙ্গে ধূসর কুয়াশায় দিনভর মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সন্ধ্যা নামতেই যেন আরও জেঁকে বসেছে শীত, কুয়াশাও তার চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে। রাতে রাজধানীর কোথাও কোথায় ঝিরি ঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে অনেকে খুব প্রয়োজন […]

অগ্নিকাণ্ডের মামলা তদন্তে গিয়ে হয় ‘পানি’

অগ্নিকাণ্ড ঘটলে গঠিত হয় তদন্ত কমিটি। শুরু হয় দৌড়ঝাঁপ। হতাহতের ঘটনায় ফৌজদারি মামলা হয় থানায়। এসব মামলার তদন্ত করতে সময় পার হয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় দায়ীরা। বিচার পায় না ভুক্তভোগী পরিবার। গত দুই বছরে রাজধানীর বড় কয়েকটি অগ্নিকাণ্ডের মামলা বিশ্লেষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে। সচিবালয়ে অগ্নিকাণ্ড […]