৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৪৩ মিনিটের বৈঠক, নানা কৌতূহল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিক মহলে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ মনে করছেন বিশ্লেষক-রাজনীতিকসহ অনেকে। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে […]

জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল রিয়াজুল ইসলাম। শুক্রবার শাখা ছাত্রশিবিরের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সম্পাদক সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল। সভাপতি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবং সেক্রেটারি রিয়াজুল ইসলাম আইন বিভাগের ২০১৮-১৯ […]

সিপিবির ‘ঢাকা সমাবেশ’ বিকেলে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন

মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা বলেছে, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের অন্তরের কথা বুঝতে পারছে না। তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রাজনীতির বাইরে কোনো খেলা চলবে না। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে হবে। শুক্রবার […]

পূর্বাচলকে ‘নিজস্ব সম্পত্তি’ বানিয়ে প্রধান প্রকৌশলীর নয়ছয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে যেন নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী। ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের লেকের ধারে দুই ভাইয়ের নামে দুটি পাঁচ কাঠা আয়তনের প্লট নিয়েছেন। এখন প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকায় এই ১০ কাঠা প্লটের পাশের লেকপাড়ের ওয়াকওয়ে, বর্জ্য নিষ্পত্তি স্টেশন এবং সবুজ বেল্টের ৭ কাঠা জায়গা দখল করে প্রাচীর নির্মাণ […]

সড়‌কে এক বছরে নিহত সাড়ে ৮ হাজার, সব‌চে‌য়ে বেশি প্রাণহানি মোটরসাই‌কেলে

সড়কে ২০২৪ সালে সব‌চে‌য়ে প্রাণহানি হ‌য়ে‌ছে মোটরসাই‌কেলে। ২ হাজার ৩২৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন ৩ হাজার ১৫১ জন। সড়কপ‌থে ৬ হাজার ৩৫৯ দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ […]

তাহসান কাকে বিয়ে করছেন, কে এই রোজা?

আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না/ চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। কণ্ঠশিল্পী তাহসানের গাওয়া জনপ্রিয় গান এটি। মিথিলার সঙ্গে বিচ্ছেদের  পর এই গানটির কথা যেনো বাস্তব জীবনেই প্রতিফলিত ছিল। গায়কের জীবনও চাঁদের আলোহীন হয়ে গিয়েছিল।  কিন্তু আলোহীন জীবন নিয়ে বেশিদিন থাকতে হলো না। তাহসান খুঁজে পেয়েছেন তাঁর আলো। হ্যাঁ গায়ক তাহসান খান […]