৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজকের কবিতা

জেলখানা থেকে বলছি এ.বি.এম মিজানুর রহমান (হাদি) আমরা জেলখানা থেকে বলছি- জন্ম- জন্মান্তরে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমরা – জেলখানায়। মামলা নেই, মোকদ্দোমা নেই, হাকিমের কোন হুকুম নেই- তবুও আমরা জেলখানার মানুষ। আমাদের কারাবাসের কোন সীমানেই, মেয়াদ বিহীন এ কারাগারে যুগযুগান্ত ধরে। পূর্ব-পূরুষেরা সমাধীত হয়েছে , এ জেলখানায়। প্রাচীর বিহীন এ জেলখানায়, কোন প্রহরী নেই। […]

বরিশালে রঙিন প্রতিবাদ শিশুদের তুলিতে ।

বেলস পার্কসংলগ্ন লেকের ধারে রোদের ঝিলিক। পাড়ের কচি ঘাসে পা রাখতেই বোঝা যায়, প্রকৃতির বুক চিরে কেউ যেন কংক্রিটের দাগ টানতে এসেছে। সেই ক্ষোভই আজ র‌বিবার (৫ অক্টোবর) রঙতুলিতে তুলে ধরল শহরের শিশু-কিশোরেরা। আজ সকাল ১০টায় লেকের পাড়ে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিবাদী এই চিত্রাঙ্কনের নাম দেওয়া হয় ‘কালের সাক্ষী আমরাও’। সর্বস্ত‌রের নাগ‌রিক‌দের ব‌্যানা‌রে এই […]

বরগুনায় মাদক কারবারি আটক নৌবাহিনীর অভিযানে ।

বরগুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে প্রতিটি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় বরগুনার তালতলীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা। আটককৃত মাদক কারবারির নাম সোহাগ […]

আজকের কবিতা

আশার আলো মোঃ ওয়াহিদুল ইসলাম আশার আলো জ্বলেই হঠাৎ যাচ্ছে আবার নীভে, থমকে দাঁড়াই মাঝপথে ফের যায়না খাদ্য জিভে। নিষক কলো অন্ধকারে যাচ্ছে হৃদয় ছেয়ে, নির্মমতার কষাঘাতে পড়ছে অশ্রু বেয়ে। দোদুল্য আর হতাসারা রাখছে যেমন ঘিরে, দারিদ্র্যতার রাক্ষসীপনা খাচ্ছে আমায় ছিড়ে। একটা দুঃখ বিদায় দিতে আর একটা দুঃখ খাড়া, ডেকেবলে আছি আমি যাবি কোথায় দাড়া। […]

বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, মিরপুরেই মুশফিকের শততম টেস্ট।

টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। আর দুটি টেস্ট খেললেই পৌঁছে যাবেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে। সেই সুযোগও এসেছে তার সামনে।  আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিশ্চিত হয়ে গেল মুশফিকুর […]

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (শনিবার) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।   গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুর আইন-শৃঙ্খলা বাহিনীর পিটুনিতে আহত হওয়ার পর দেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। চিকিৎসা শেষে আজ দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে […]

দুশ্চিন্তায় উপকূলের জেলেরা , মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মাছ শিকার। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। চলতি মৌসুমে একাধিক সামুদ্রিক ঝড়ে দিশেহারা জেলেরা নিষেধাজ্ঞা রক্ষায় সচেষ্ট থাকলেও ভারতীয় জেলেদের মাছ শিকার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য ৪ […]

মা ইলিশ রক্ষায় ড্রোন নজরদারি, তবু দুশ্চিন্তায় জেলেরা।

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝের প্রায় ৯০ কিলোমিটার মেঘনা নদী। যেটি ‘ইলিশের খনি’ হিসেবে জেলেদের কাছে পরিচিত। সেই খনিতে আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষায় প্রশাসন এবার হাতিয়ার করেছে ড্রোন। কোস্ট গার্ড, নৌ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে ২২ দিন সার্বক্ষণিক তল্লাশি অব্যহত থাকবে। তবুও প্রশাসন কিংবা […]

চর বিজয়ে অগোছালো সবুজায়ন ও পর্যটনে হুমকির মুখে জীববৈচিত্র্য

কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ‘চর বিজয়’ এখন পরিবেশ ও পর্যটন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় দুই দশক আগে উদ্ভব হলেও মাত্র ৯০ হেক্টর আয়তনের এ নবীন দ্বীপটি ধীরে ধীরে হয়ে উঠেছে অতিথি পাখি, লাল কাঁকড়া ও সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। কিন্তু নিয়ন্ত্রণহীন পর্যটন ও অপরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রম দ্বীপটির টেকসই […]

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর একটি জাহাজ জলকামান ছুড়েছে। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। খবর রয়টার্সের নৌবহরে মিকেনো নামের একটি জাহাজে থাকা অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানিয়েছেন, ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় ১০ মিনিট অনুসরণের পর তাদের জাহাজের […]