সংযমের শেষেই আনন্দের প্রাপ্তি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি রুপালি চাঁদ দেখা দিতেই চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দের বার্তা। যেন প্রতিটি ঘরে ঘরে বেজে ওঠে সেই চিরচেনা সুর—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। এক মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির সাধনার পর আজ এসেছে সেই কাঙ্ক্ষিত দিন, পবিত্র ঈদুল ফিতর। সারা […]