২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা ব্যস্ত ছিল কাজে, তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবার মৃত্যু

রাজধানীর ফাইল ছবি রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। আদিবা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের […]

রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রী, আদায় ৪ লাখ টাকা 

একদিনে ৬৮টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ […]

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, বিপর্যস্ত জনজীবন

নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঠান্ডা শীতে জবুথবু অবস্থা মানুষের। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশা থাকায় বেড়েছে শীতের তীব্রতা। বদলগাছী […]

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ আরও অনেক দেশ, গুনতে হবে সর্বোচ্চ সাড়ে ১৮ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের পতাকা ফাইল ছবি যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে […]

মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন আসিফ মাহমুদ

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ৬ জানুয়ারি ছবি: রিয়াদুল করিম মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ […]

শীতকালে বাংলাদেশে বরফ পড়ে না কেন

কল্পনায় তুষারে ঢাকা বাংলাদেশের গ্রাম। ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি শীতের প্রকোপ শুরু হয়ে গেছে। শহরের চেয়ে গ্রামের মানুষ তা বেশি টের পাচ্ছেন। অনেক দেশে শীতের সময় বরফ পড়ে। বাংলাদেশে এত শীত পড়ে, কিন্তু বরফ পড়ে না। প্রশ্ন হলো, কেন? সেই সঙ্গে কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন, আসলে কি বাংলাদেশে তুষারপাত বা বরফ পড়া […]

ভুল সময়ে চা-কফি খেলে কী হতে পারে

এমন অনেক মানুষ আছে, যারা ঘন ঘন চা কফি পান করে থাকে। কাপের পর কাপ চা না খেলে তাদের চলেই না। সঠিক সময়টা না জেনে চা-কফি খেলেই পড়তে পারেন মহাবিপদে। অনেকেরই ঘুম ভাঙলেই বিছানা ছাড়ার আগে হাতে চাই চা বা কফি। খালি পেটেই চুমুক দেন চা-কফির কাপে। কিন্তু খালি পেটে ক্যাফেইন গেলে স্ট্রেস হরমোন কর্টিসল […]

চাষাবাদে লাখ টাকা আয় বিদেশফেরত হাশেমের

নিজের সবজি খেতে আবুল হাশেম। শনিবার দুপুরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা গ্রামে ক্যানসারে হারান জীবনের সব সঞ্চয়, এখন চাষাবাদে লাখ টাকা আয় বিদেশফেরত হাশেমের। দীর্ঘ চিকিৎসার পর আবুল হাশেম এখন অনেকটা সুস্থ। এখন তিনি নিয়মিত চাষাবাদ করছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহায়তায় ধারাবাহিকভাবে করছেন শীতকালীন মিশ্র সবজি চাষ। নতুন করে দেখছেন বড় কৃষি উদ্যোক্তা […]

আসহাবুল উখদুদ: ইতিহাসের এক চিরন্তন সাক্ষ্য

পবিত্র কোরআনে আসহাবুল উখদুদ তথা খাদের অধিবাসীদের কাহিনি এমন এক অনন্য ইতিহাসের কথা তুলে ধরে, যা সত্যের প্রতি অবিচল ও ঈমানের দৃঢ়তা এবং আত্মত্যাগের সর্বোচ্চ নিদর্শন। যারা মূলত জালেম শাসকের জুলুমের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের ইতিহাস আমাদের নিয়ে যায় ইয়েমেনের হিমিয়ার রাজবংশের শেষ শাসক জু নুওয়াসের শাসনামলে, আনুমানিক ৫২০ খ্রিস্টাব্দে। সে ছিল […]

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে। এ সময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা […]