ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না: টুকু

ছবি: প্রতিনিধি বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচন একটি […]
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ। ফাইল ছবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। এ অবস্থায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটক করে নিয়ে যাওয়ার […]
গৃহিণী স্ত্রীর সম্পদ বিএনপি প্রার্থী আবুল খায়েরের দ্বিগুণ

আবুল খায়ের ভূঁইয়া ছবি: সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, তাঁর স্থাবর, অস্থাবর অর্জনকালীন মোট সম্পদ রয়েছে ৬৬ লাখ ৬ হাজার টাকার। তবে পেশায় গৃহিণী ও ব্যবসায়ী তাঁর স্ত্রী রওশন আরা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পদ […]
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস কতটা ক্ষমতাশালী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসফাইল ছবি: রয়টার্স ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে আটক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদুরোর মতোই ক্ষমতাশালী। তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্টের প্রাসাদ আর মাদক পাচারের মধ্যে সরাসরি যোগসূত্র রাখার অভিযোগ রয়েছে। ২০১৫ সালে হাইতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার হাতে আটক হন তাঁর দুই ভাগনে এফ্রাইন কাম্পো ও ফ্রাঙ্কি ফ্লোরেস। নিজের হাতে […]
রাজধানীর বাজারে সবজির দাম চড়া

ছবি : সংগৃহীত রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন শাকসবজি। এবার শীত বাড়লেও কমছে না মৌসুমি সবজির দাম। সেইসঙ্গে চড়া রয়েছে মাছের বাজার। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। […]
রমজানে লোডশেডিংয়ের শঙ্কা

ছবি : সংগৃহীত একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধার করে অন্য একটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যেই কেন্দ্রটি চালানো হবে, সেই কেন্দ্রের জন্য দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্ধারিত হলেও অজানা কারণে বিদ্যুৎ বিভাগ এখনো সরবরাহকারী চূড়ান্ত করেনি। এদিকে, কেন্দ্রটি চালু রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি জানিয়েছে, আসন্ন রমজানে বিদ্যুতের […]
নানকের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একগুচ্ছ শর্ত দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নজরদারিতে রেখেছে। শর্ত পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ব্যাপারে এ সিদ্ধান্ত ২০২৬ সালের জানুয়ারি সেশন […]
ভেনেজুয়েলার মার্কিন হামলা

ভেনেজুয়েলার একটি এলাকায় মার্কিন হামলা। ছবি : সংগৃহীত ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন এ হামলাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার রাজধানী কারাকাসসহ দেশটির অন্তত চারটি অঞ্চলে হামলা হয়েছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী […]
খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খাবে’

১৯৯৩-৯৪ সাল, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পায় ব্যান্ড মাইলস। সদ্যঃপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণায় সেই সময়ের একটি ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ হামিন আহমেদ লিখেছেন, সেদিনই প্রথমবার বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখার সুযোগ হয়। তিনি ছিলেন অভিজাত, ব্যক্তিত্বপূর্ণ ও মার্জিত। […]
ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

ছবি : সংগৃহীত ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ঘোষণা দিয়েছে, তারা আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। নতুন রাষ্ট্রের নাম হতে পারে ‘দক্ষিণ আরবিয়া’। এই ঘোষণার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক […]