গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীতে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে […]
নির্বাচনী পোস্টার না সরালে আমরা কঠোর হব : সিইসি

ঢাকা শহর ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন সরিয়ে নিন; আমরা কঠোর হব। এসব ক্ষেত্রে উই উইল নট স্পেয়ার, আমরা ব্লাইন্ডলি উইল জাম্প ওভার দিস ভায়োলেশন। যখন তফসিল ঘোষণা হবে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ […]
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক […]
নতুন কুঁড়ির মাধ্যমে শিশুরা নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে : প্রধান উপদেষ্টা

নতুন কুঁড়ির মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে তাদের প্রতিভা বিকশিত করতে […]
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, বিজিবি-পুলিশের অবস্থান, সেনাবাহিনীর টহল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার সকালেছবি: শুভ্র কান্তি দাশ আজ বৃহস্পতিবার […]
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত, দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাইল ছবি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের পর দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা জানাতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গণভোট কখন হবে, গণভোটের প্রশ্নের ধরন এবং সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে—এসব বিষয়ে দিকনির্দেশনা থাকবে […]
মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় রাতে ককটেল বিস্ফোরণ, পাহারায় পরিবহনশ্রমিকেরা

মানিকগঞ্জে বাস টার্মিনাল এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন পরিবহনশ্রমিকেরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টার্মিনাল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ ছাড়া বাস টার্মিনালে রাতে […]
ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি যানবাহনে আগুন

বাসে আগুন প্রতীকী ছবি ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ সকালে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ […]
জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ১৯ জন আইনজীবীকে। তাদের মধ্যে আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শাহদীন মালিক, আছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও। এ ছাড়া বিভিন্ন মামলায় আলোচিত ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও। তালিকাভুক্ত বাকি ১৫ জ্যেষ্ঠ অ্যাডভোকট হলেন আমিনুল হক, […]