২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কালমেগির’ পর ফিলিপিন্সে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’

ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। আবহাওয়া দপ্তর পূর্ব দেশটির উপকূলে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। এসময় পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ফাং-ওয়ং ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) এলাকাজুড়ে বিস্তৃত হবে। […]

রাতে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস:সারা দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে রাতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান […]

আইপিএলের ২০২৬ আসরেও খেলবেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি প্রতিবছর আইপিএল এলেই শুরু হয় কে কোন দলে খেলবেন, কে থাকবেন না— এসব ঘিরে জোর আলোচনা। এর সঙ্গে একটি বিষয় নিয়ে সবার মনে থাকে প্রশ্ন, এবার ধোনি কি নামছেন?  তবে এবার আর কোনো ধোঁয়াশা নেই। চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটলে আগামী আসরে মাঠে দেখা যাবে মহেন্দ্র […]

রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কেনায় যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পেল হাঙ্গেরি

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ছবি: রয়টার্স রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা বলেছেন। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান […]

উত্তরায় মাছ নিয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত এক

সড়ক দুর্ঘটনা প্রতীকী ছবি রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর চারটার দিকে উত্তরার বিএনএস ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ হোসেন মাছ ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মাছ নিয়ে যাচ্ছিলেন। ইউসুফ হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তিনি উত্তরার আজমপুর […]

নোয়াখালীতে ডোবায় মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডোবা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পিটিয়ে ও কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবকের নাম আবদুল কাদের জিলানী (৩৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের মৃত […]

লাল ইয়াবা হয়ে যায় কমলা, নেই সাক্ষী, এমন ১৬ কারণে খালাস পায় মাদক মামলার আসামি

মাদকসহ হাতেনাতে ধরা পড়লেও বেশির ভাগ ক্ষেত্রে আসামিরা বিচারিক প্রক্রিয়ায় খালাস পেয়ে যাচ্ছেন। অনুসন্ধানে দেখা দেশে মাদকের যত মামলা হয়, তার ৫৯ শতাংশই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ করা যায় না। অন্যভাবে বলা যায়, মাদকের ৫৯ শতাংশ মামলায় আসামিদের সাজা হয় না। ঢাকাসহ দেশের ২৬টি জেলার বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া মাদকের ৫০০ মামলার রায় পর্যালোচনা ও […]

জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে।  তবে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা। জানা যায়, আজ শুক্রবার রাতে বুড়িগঙ্গায় […]

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোজড

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়। ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম। মিরপুর ট্রাফিক […]

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জুদেইরা গ্রামে দুই কিশোরকে হত্যা করেছে। সেনাবাহিনী দাবি করেছে, ওই দুই ব্যক্তি মলোটভ ককটেল নিক্ষেপ করেছিল এবং এর প্রতিক্রিয়ায় তাদের হত্যা করা হয়েছে। রামাল্লাহভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুই কিশোরের নাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আতিম এবং মুহাম্মদ রাশাদ ফাদল কাসিম, দুজনের বয়সই ১৬ […]