২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সেতুর নিচে সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের লাশ উদ্ধার

মোহাম্মদ ইউনুস শিকদার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার একটি সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় ইউনুস সিকদার (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস সিকদার উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চান্দলীপাড়ার প্রয়াত মোহাম্মদ কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের […]

সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ স্থগিত: শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়—যাঁরা শিশুমনের বিকাশ বোঝেন, তাঁরা এ কথার সঙ্গে একমত হবেন। বিশ্বের প্রায় সব দেশেই , দেওয়া হয়। আমাদের দেশে এখনো সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি; এই ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগও […]

জাতীয় দলের চাকরি ছাড়লেন সালাউদ্দিন

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। মুঠোফোনে জানতে চাইলে আজ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে প্রথম […]

আমাদের ভাগ্যের চাবি বিক্রি করে দিই, কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে: তাসরিফ খান

তরুন গায়ক তাসরিফ খান। ছবি: ফেসবুক দুই বছর আগে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান তরুণ গায়ক তাসরিফ। বন্যাদুর্গতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই লাইভ। তার পর থেকে দুই মাস সিলেটবাসীর পাশে ছিলেন এই গায়ক। দীর্ঘদিন পরে এবার সিলেট গিয়েছিলেন এই গায়ক। তবে এবার সিলেটের যাওয়ার অভিজ্ঞতা […]

এশিয়া কাপের ঘটনায় রউফ দুই ম্যাচ নিষিদ্ধ, শাস্তি পেয়েছেন সূর্যকুমার-বুমরাও

গ্যালারির দিকে তাকিয়ে ৬–০ ইঙ্গিত করেন হারিস রউফ। ২১ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচেএএফপি এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসের বেশি সময় আগে। এত দিন পর এসে পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে আইসিসি। এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানের এই পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে দেশের মাটিতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের […]

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩০ বছরে সর্বোচ্চ ভোটার উপস্থিতি

নিউইয়র্ক মেয়র নির্বাচনের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। […]

গাজীপুরে ৩৭টি রুগ্‌ণ ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার

গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ঘোড়া ও ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি রুগ্‌ণ ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। […]

সুদানের যুদ্ধ ও গণহত্যার পেছনে কারা?

গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন সুদানের সেনাবাহিনীর সদস্য। পেছনে জ্বলছে তেল পরিশোধনাগার। সুদানের উত্তর বাহরি প্রদেশ। গত ১৮ মাস ধরে সুদানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। বিশেষ করে দারফুর অঞ্চলের আল ফাশের শহরে মিলিশিয়া বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) প্রবেশের পর থেকে শুরু হয়েছে নির্বিচার গণহত্যা। দীর্ঘদিন শহরটি ঘেরাও করে রাখার পর গত সপ্তাহে আরএসএফ সেখানে […]

জোহরান মামদানির কতটা বিরোধী, কুমোকে সমর্থন দিয়ে সেটি বুঝিয়ে দিলেন ট্রাম্প

অ্যান্ড্রু কুমো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ‘বামপন্থী’ উল্লেখ করে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, মেয়র পদে কুমো যোগ্য, জোহরান মামদানি নন। গতকাল সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজের সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন […]

দাম কমার শীর্ষে ফার কেমিক্যাল

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী। আজ ডিএসইতে মোট ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬২ লাখ টাকার। রোববার লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার। অর্থাৎ রোববারের পর […]