২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক কেজি আলু বিক্রি করে কৃষকের হাতে থাকছে মাত্র ৬৮ পয়সা

মুন্সিগঞ্জের হিমাগার হিমাগারে আলু বাছাই করছেন দুজন শ্রমিক। যদিও ব্যাপক দরপতনের কারণে হিমাগারে বিক্রি প্রায় বন্ধ। সম্প্রতি মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ করে এবার পুরোপুরি লোকসানের মুখে পড়েছেন জেলার চাষি ও ব্যবসায়ীরা। এক কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে যেখানে খরচ হয়েছে ২৬ থেকে ২৮ টাকা, সেখানে হিমাগারে […]

‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত নইলে…

ফাইনালে পাকিস্তানকে হারালেও এশিয়া কাপের ট্রফি এখনো পায়নি ভারতএএফপি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশা করছে, ‘আগামী দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি মুম্বাইয়ে তাদের সদর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। যদি তা না হয় এবং আগের মতোই অচলাবস্থা বজায় থাকে তাহলে আগামী মঙ্গলবার আইসিসির সভায় বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই। দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে […]

ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা ইয়াফাত তোমের-ইয়েরুশালমিছবি: এক্সে আইডিএফের পেজ থেকে নেওয়া গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সময় গ্রেপ্তার একজন ফিলিস্তিনি বন্দীর ওপর সৈন্যদের নির্যাতনের একটি ভিডিও ফাঁসের ফৌজদারি তদন্তকে ঘিরে গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মেজর-জেনারেল পদমর্যাদার অ্যাডভোকেট জেনারেল ইয়াফাত তোমের-ইয়েরুশালমি বলেছেন, তিনি পদত্যাগ করছেন। কারণ, তিনি ২০২৪ সালের […]

‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’

শায়খ আহমাদুল্লাহ। সংগৃহীত ছবি হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনে তিনি এ কথা বলেন। শায়খ আহমাদুল্লাহ বলেন, সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যে দ্বীনি জাগরণ ঘটিয়েছে তরুণরা, সেখানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান […]

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে। পদের নাম ও সংখ্যা ১. পরিসংখ্যানবিদ: […]

শাটডাউন হলেও ট্রাম্প খাদ্যসহায়তা বন্ধ করতে পারবেন না, আদালতের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা স্থগিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির দুই ফেডারেল বিচারক। এটা এ ইঙ্গিত দেয় যে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা দীর্ঘদিন ধরে চললেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। গতকাল শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে দুজন […]

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ৮

দিনাজপুর জেলার ম্যাপ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, নয়াপাড়া, চণ্ডীপুর ও বেড়ামাইল গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আন্দলগ্রাম সারাইপাড়া এলাকার রকিব মিয়া (৬২), চড়ারহাট এলাকার এনামুল হক (৪৬) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৩৫), ইসাহাক আলী (৪৫), আবদুল […]

৭,৫০০ চিকিৎসকের পদোন্নতি হচ্ছে, স্বাচিপ সদস্যরা বাদ

চিকিৎসকপ্রতীকী ছবি নিয়মিত পদোন্নতি থেকে বেশ কিছু চিকিৎসক বাদ পড়েছেন। পাশাপাশি সুপারনিউমারারি পদেও কয়েক শ চিকিৎসক পদোন্নতি পাননি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পদোন্নতি না পাওয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে। বাস্তবে দলীয় রাজনীতি থেকে মুক্ত হতে পারছে না চিকিৎসা খাত। আবার পদোন্নতি পেয়ে কাজে যোগ দেওয়ার পর সেই পদোন্নতি বাতিল করেছে মন্ত্রণালয়। এমন সাতজন চিকিৎসক বুঝতে পারছেন […]

সেদিনের ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক

অনন্যার জন্ম ১৯৯৮ সালের ৩০ অক্টেবর, মুম্বাইয়ে। ইনস্টাগ্রাম থেকে তাঁর অভিনয়ের অনেক সমালোচনা আছে। তারকাকন্যা হিসেবে সুযোগ পেয়েছেন—এমন বিদ্রূপের শিকার হতে হয় নিয়মিতই। তবে গত কয়েক বছরে অভিনেত্রী হিসেবে উন্নতি করেছেন। তিনি আর কেউ নন, অনন্যা পান্ডে। কাজ করেছেন আলোচিত নির্মাতার সিনেমায়। আজ ৩০ অক্টোবর, অনন্যার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়া ডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক […]

দুই কিলোমিটার ধাওয়া করে মোটরসাইকেল আরোহীকে হত্যা করল দম্পতি

সিসিটিভি ক্যামেরায় গাড়ি দিয়ে মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ধরা পড়েছবি: ভিডিও থেকে নেওয়া সড়কে সামান্য ঝগড়ার জেরে এক দম্পতি গাড়িতে প্রায় দুই কিলোমিটার রাস্তা ধাওয়া করে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হত্যা করেছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে, ২৫ অক্টোবর রাতে। পরে পুলিশ ওই দম্পতিকে […]