২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজ সকালে প্রথমে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আবার মারধর করে […]

ইনু ও হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২ নভেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ২ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হবে। একই দিন গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার […]

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিরয়টার্স লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এই কৌতূহল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন সময় মেসির সামনে এসেছে এ প্রশ্ন। আর্জেন্টাইন এই কিংবদন্তি কখনো সরাসরি কিছু বলেননি। তবে মেসির সতীর্থ, কোচ ও সমর্থকেরা ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলার বিষয়ে সব সময়ই আত্মবিশ্বাসী ছিলেন। মেসি নিজেও অবশ্য কখনো […]

আরেক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস, ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২

যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া ভবনের সামনে রেডক্রসের সদস্যরা। ফিলিস্তিনের গাজা নগরী, ২৭ অক্টোবর ২০২৫ছবি: এএফপি গাজায় জিম্মি থাকা অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইসরায়েলের সামরিক […]

আগামী সংসদ সংবিধান সংস্কার করবে ৯ মাসে

জুলাই জাতীয় সনদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান হয় জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি […]

চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি এবং চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার […]

চলন্ত বাসে ছিনতাইয়ের চেষ্টা, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক

চলন্ত বাসে ছিনতাই চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আকবর হোসেনছবি: পুলিশের সৌজন্যে চলন্ত বাসে মুঠোফোন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন যাত্রী বেশে ওঠা এক ছিনতাইকারী। এরপর নেমে যেতে চেষ্টা করেন তিনি, ছুরিকাঘাত করেন চালকের সহকারীকে। তবে তাঁকেসহ চালক বাস চালিয়ে নিয়ে যান নিকটবর্তী থানায়। সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম নগরের কাস্টমস মোড় এলাকায় গতকাল রোববার দিবাগদ […]

বাংলাদেশিদের জন্য বড় সুখবর এলো জাপান থেকে

ফাইল ছবি বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’র (এনবিসিসি) প্রতিনিধি দল। রোববার (২৬ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা […]

সবচেয়ে দরিদ্র ১০টি উপজেলা কোনগুলো, তালিকায় মাদারীপুরেরই ৫টি

দারিদ্র্য বিমোচনে গত পাঁচ দশকে ব্যাপক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গত দু-তিন বছরে দারিদ্র্য বেড়েছে। দেশের উন্নয়নের সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও কিছু উপজেলা এখনো আর্থসামাজিক সংকটে আছে। কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য গভীর; নদীভাঙন; চরাঞ্চলের অনিশ্চয়তা; কৃষিনির্ভরতার সীমাবদ্ধতা ইত্যাদি এই অঞ্চলের মানুষকে অনিশ্চিত জীবনে ঠেলে দেয়। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, […]

চরফ্যাশনে আধুনিক বেতুয়া নদীবন্দর টার্মিনালের উদ্বোধন

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীরে বেতুয়া নদীবন্দর টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনছবি: সংগৃহীত ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর তীরে নির্মিত আধুনিক ‘বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ফিতা কেটে […]