ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

ড্রাইভিং প্রশিক্ষণে এক নারী। ছবি: সংগৃহীত অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হাতে থাকবে না।বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে […]
মায়ের বিয়ের শাড়িতে চমকে দিলেন জয়া আহসান

সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে। তবে এবার এক ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন তিনি; মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে। ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যেখানে ফুটে ওঠে রাজকীয় […]
রংপুরের আরেক উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের ৬ রোগী

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের ছয়জন রোগী পাওয়া গেছে। তারা শরীরের বিভিন্ন অংশে ঘা নিয়ে হাসপাতালে এসেছিলেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে গত রোববার অপরজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, সর্বশেষ অ্যানথ্রাক্সের উপসর্গে আক্রান্ত এসব রোগীর বাড়ি […]
বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার) বিকেল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়…আঠারো বছর বয়স নিয়ে বাংলায় সবচেয়ে বিখ্যাত কবিতাটা সম্ভবত সুকান্ত ভট্টাচার্যই লিখে গিয়েছেন। কবিতাটিতে এই বয়সের অদম্য সাহস, উচ্ছ্বাসের কথা বলা হয়েছে। যেখানে কাউকে পরোয়া করার কোনো স্থান নেই। এই কবিতাটা যেন […]
গাজা দখল ইস্যুতে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযানসহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের পর এই সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া হানেগবি নিজেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে […]
১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো সেনানিবাসের সাবজেলে

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।আজ সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।১৫ […]
অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে: ইউএনওদের ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েনশিয়াল’ (গুরুত্বপূর্ণ পরিণতিযুক্ত) নির্বাচন হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সঙ্গে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন, কারো পক্ষে কাজ করা যাবে না। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছেন তারা। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) […]