
শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে খেলে বাংলাদেশ, যে পরিসংখ্যানে নতুন আশা
অনেক ‘যদি কিন্তু’র সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। কে জানতো! এক জয়ে পাল্টে যাবে সবার বিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছে লিটন দাসের দল। স্বপ্ন দেখছে ফাইনালে খেলার। আসর শুরুর আগে দুবাইয়ের বিমান ধরার আগে ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটারদের কেউ কেউ। তবে খুব একটা যে পাত্তা পেয়েছেন তেমনটা বলা যায় না। তবে























