
দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু নিহত, আহত ২০
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাইফ নামে ২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত তাইফ বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি নুর নবি























