
রাশিয়ার নতুন এক ক্ষেপণাস্ত্র শেষ করে দিতে পারে একটি দেশ
ছবি: সংগৃহীত রাশিয়া সেভমাশ জাহাজঘাটিতে নতুন ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার-শ্রেণির সাবমেরিন খাবারোভস্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাবমেরিনটি পানির নিচের অত্যাধুনিক অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনে সক্ষম করা হয়েছে এবং এটি ভবিষ্যতে পোসাইডন নামের পারমাণবিক-চালিত অটোনোমাস আন্ডারওয়াটার ড্রোন বহন করবে। রুশ মিডিয়া ও বিশ্লেষকরা বলছেন, খাবারোভস্ক-শ্রেণির সাবমেরিনগুলোকে পোসাইডন























