
স্মার্ট অভিভাবকেরা কেন শিশুদের নিয়ে ভ্রমণ করেন
কোনো কোনো অভিভাবক মনে করেন, শিশুদের নিয়ে ভ্রমণ করা ঝামেলার। তাঁরা ভাবেন, শিশু যখন বড় হবে, তখন সঙ্গে নেওয়া যাবে; এখন ওর এসবের কোনো স্মৃতি থাকবে না। কিন্তু বাস্তবতা হলো, শৈশবের স্মৃতিই মানুষের জীবনে সবচেয়ে সংবেদনশীল ও গভীর ছাপ ফেলে। শিশু হয়তো জায়গার নাম, হোটেলের নাম বা ভ্রমণের তারিখ মনে রাখবে না; কিন্তু মনে রাখবে অনুভূতিগুলো। ভ্রমণ তাই শুধু বেড়ানো নয়; এটি শিশুর























