
গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, আতঙ্ক-বিশৃঙ্খলা, নিহত বেড়ে ২০
আল–জাজিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনী গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রাথমিকভাবে পাওয়া খবরে দুজন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফাহ এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর জোরাল হামলা চালানোর নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর























