
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন
সিরাজগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকায় এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার প্রত্যন্ত এলাকার চালিতাডাঙ্গা, স্থলবাড়ি, কুনকুনিয়া ও ছালাভরা গ্রামের মোট ১৫ জন নারী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে রয়েছেন ৮ জন শিক্ষার্থী, ৪ জন গৃহিণী এবং























