
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর একটি জাহাজ জলকামান ছুড়েছে। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। খবর রয়টার্সের নৌবহরে মিকেনো নামের একটি জাহাজে থাকা অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানিয়েছেন, ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় ১০ মিনিট অনুসরণের পর তাদের জাহাজের কাছে এগিয়ে আসে। এরপর জাহাজে থাকা অধিকারকর্মীদের ও























